রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুল কেন্দ্রে’ টিকা নিতে হাজার মানুষের ভিড়

news-image

রাজশাহী প্রতিনিধি :রাজশাহী সিটি করপোরেশনে (রসিক) ৮৪ কেন্দ্রে চলছে টিকা কর্মসূচি। তবে নগরীর অধিকাংশ মানুষ ভুলবশত টিকা নিতে ভিড় করেছেন রাজশাহীর টিচার্স ট্রেনিং কলেজে (টিটিসি) কেন্দ্রে।

শনিবার (৭ অগাস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে টিটিসিতে সরেজমিনে দেখা যায়, টিকা নিতে হাজারও মানুষ ভিড় করেছে এ কেন্দ্রে। ভিড় ও ভাপসা গরমে অনেকেই চাপা ক্ষোভ প্রকাশ করছেন।

টিকা নিতে আসা মাসুদ রানা নামের এক যুবক জানান, সকাল ৯টা থেকে কেন্দ্রে দাঁড়িয়ে আছি। তারপরও কোনো কিছুর পাত্তা নেই। শুনছি টিকা কর্মীরা চলে গেছেন।

তালাইমারি এলাকার বাসিন্দা ফয়সাল হোসেন জানান, রেজিস্ট্রেশন করেছি টিটিসিতে। তাই এখানে টিকা দিতে এসেছি। সরকারি ঘোষণার পূর্বে রেজিস্ট্রেশন করা। কিন্তু এখানে দেখছি ভিন্ন চিত্র। হাজারও মানুষ, তাই শঙ্কা হচ্ছে টিকা আদৌ দিতে পারবো কি-না।

jagonews24

এদিকে টিটিসিতে টিকা কর্মসূচির দায়িত্বে থাকা প্রশাসনের একাধিক ব্যক্তি জানান, সকাল ৯টার আগেই এখানে হাজারও মানুষের সমাগম শুরু হয়। তাই খুব অল্প সময়ের মধ্যেই কেন্দ্রের নির্ধারিত টিকা শেষ হয়ে যায়। এতে দায়িত্বরত স্বাস্থ্যকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চলে যান। পরবর্তীতে মানুষের উপস্থিতি ও চাহিদার বিষয়টি বিবেচনা করে আবারো টিকা পাঠানো হয়।

এ বিষয়ে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ড. হাবিবুল আহসান তালুকদার বলেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে টিকা কর্মসূচি পালিত হচ্ছে। ঘোষণা সত্ত্বেও মানুষ না বুঝেই টিটিসি কেন্দ্রে ভিড় করছেন। এটা অনেকে না বুঝেই করছেন। যদিও এ নিয়ে রাজশাহীজুড়ে ব্যাপক প্রচার প্রচারণা হয়েছে। তারপরও ভুল কেন্দ্রে এসে হট্টগোল করছেন।

jagonews24

তিনি আরও বলেন, শুধু তাই নয় একদিন আগে থেকেই রাজশাহী জেলা প্রশাসন, রাসিক, রাজশাহী সিভিল সার্জন ও রাসিকে বিভিন্ন ওয়ার্ডে ঘোষণা হয়েছে ২৫ বছরের উপর যারা, তারাই টিকা নিতে পারবেন। এরপরও ২৫ বছরের কম বয়সী অনেকেই কেন্দ্রে এসেছেন টিকা নিতে।

অতিরিক্ত টিকা কেন্দ্রে এনে দেয়া হচ্ছে কিনা জানতে চাইলে বলেন, ‘এ মুহূর্তে জয়পুরহাট ও নাটোরের দিকে পরিদর্শনে আছি। বিষয়টি না জেনে বলতে পারবো না।’

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু