বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামেকে করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু

news-image

জেলা প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন এবং উপসর্গ নিয়ে দশজন মারা গেছেন।

শুক্রবার (৬ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৫ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ সাতজন ও নারী আটজন ছিলেন। সকলকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।

পরিচালক আরও বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহী জেলার আটজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুইজন, নওগাঁর একজন, কুষ্টিয়ার একজন ও পাবনার দুইজন ছিলেন। এর মধ্যে করোনা সংক্রমণে মারা গেছেন রাজশাহীর তিনজন, নাটোরের একজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন। অন্যদিকে উপসর্গে মারা গেছেন রাজশাহীর পাঁচজন, নাটোরের একজন, নওগাঁর দুইজন, কুষ্টিয়ার একজন ও পাবনার দুইজন।

রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন করে ভর্তি হয়েছেন ৪৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন। করোনা আক্রান্ত হয়ে ১৮২ জন এবং উপসর্গ নিয়ে ২২১ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪০৩ জন।

এদিকে করোনা পরীক্ষার বিষয়ে রামেকের পরিচালক শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতাল এবং মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৫৬৩ জনের নমুনা পরীক্ষায় ১৩০ জনের করোনা ‘পজিটিভ’ আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৮১ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার

গাজীপুরে গৃহবধূ হত্যা, প্রধান আসামির স্বীকারোক্তি

লাইফ সাপোর্টে বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া

আর্জেন্টিনাকে নিয়ে গান, ১৭ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ

আন্দোলনের মাঝেই অসুস্থ সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ