রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মেডিকেলে প্রাণ গেল আরও ১৭ জনের

news-image

জেলা প্রতিনিধি : রাজশাহী মেডিকেলে প্রাণ গেল আরও ১৭ জনের
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে মারা গেছেন মোট ১৭ জন। এর মধ্যে সংক্রমণে ছয়জন ও উপসর্গে ১১ জন। মৃতদের মধ্যে নয়জন পুরুষ ও আটজন নারী। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের চারজন, নওগাঁর একজন, কুষ্টিয়ার একজন ও পাবনার তিনজন ছিলেন।

পরিচালক জানান, করোনায় মৃত ছয়জনের মধ্যে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের তিনজন ও নওগাঁর একজন। অন্যদিকে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের একজন, পাবনার তিনজন ও কুষ্টিয়ার একজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৮৮ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২০৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৯১ জন।

রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

দুই ল্যাবে মোট ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭৮ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৭১ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু