,

খুলনা বিভাগে একদিনে আরও ৩১ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ৯৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করে। এর আগে সোমবার (২ আগস্ট) ২৬ জনের মৃত্যু ও এক হাজার ৩৭৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ আট জনের মৃত্যু হয়েছে খুলনায়। বাকিদের মধ্যে যশোর ও কুষ্টিয়ায় সাতজন করে; ঝিনাইদহে চারজন, মেহেরপুরে তিনজন, মাগুরা ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগে এখন পর্যন্ত ৯৬ হাজার ১৩১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ৮৭২ ও মারা গেছেন দুই হাজার ৪৮৫ জন।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান