,

পাবজি গেম খেলা নিয়ে খুন

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুরে মোবাইল ফোনে পাবজি গেম খেলাকে কেন্দ্র করে সহিদুল ইসলাম (৪৫) নামের একজন খুন হয়েছেন।

শনিবার এ ঘটনা ঘটে। সহিদুল ইসলাম উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের তাহার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে মোবাইল ফোনে পাবজি গেম খেলা নিয়ে একই গ্রামের আমজেদ হোসেনের ছেলে সুজন আলীর (২৫) সঙ্গে সহিদুল ইসলামের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ সুজন আলী বাড়ি থেকে ধারালো ছুরি এনে সহিদুলের পেটে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সদর হাসপাতালের চিকিৎসক এস এম ফাতেহ আকরাম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

দর্শনা থানার ওসি মাহাবুবুর রহমান কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়