,

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব : হেফাজত নেতাসহ ৩ জন গ্রেফতার 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবে ব্যাপক ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় ব্রাহ্মণবাড়িয়া হেফাজত ইসলাম  দপ্তর সম্পাদক ও মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি আবদুল হকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়া ও আশুগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে তাণ্ডবের ঘটনায় মোট ৫৫৭ জন গ্রেফতার হয়েছে। শুক্রবার দুপুরে জেলা পুলিশের বিশেষ শাখা থেকে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তাণ্ডবের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে সহিংসতা চালানোর অভিযোগে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালিয়ে হেফাজত ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সহ দফতর সম্পাদক ও  মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি আবদুল হককে ও  মো. আবুল কাশেম ভূঁইয়াকে আশুগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুজনই তাণ্ডবে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। এছাড়া আরো একজনকে গ্রেফতার করা হয়।
তাণ্ডবের ঘটনায় জেলার বিভিন্ন থানায় মোট ৫৬টি মামলা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি এবং আখাউড়া রেলওয়ে থানায় ১টি।
উল্লেখ্য,গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায়  সরকারি ও বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনা ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য