,

টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার টেস্ট ক্রিকেটের মর্যাদা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সম্প্রতি বোর্ড এবং কমিটি মিটিংয়ে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে নারী দলকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয় ইন্টার ন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ‘বোর্ড সভা আইসিসি’র পূর্ণাঙ্গ নারী দল সদস্যদের ওয়ানডে এবং টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এখন থেকে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার পাশাপাশি এই তিন দেশও টেস্ট ক্রিকেট খেলতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২২ সালে কমনওয়েলথ গেমসের টি-টোয়েন্টি ম্যাচগুলোকে আন্তর্জাতিক ক্রিকেটের স্বীকৃতি দিয়েছে আইসিসি। উল্লেখ্য, নারী দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি টেস্ট খেলেছে ইংল্যান্ড নারী দল। এরপরই অস্ট্রেলিয়া নারী দল ও তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড নারী দল।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল