,

বিশ্বকাপ জিতলেই অবসর নেবেন সাকিব‍!

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলকে বিশ্বকাপ না জিতিয়ে অবসরে যাচ্ছেন না সাকিব আল হাসান। বৃহস্পতিবার রাতে ফেসবুক লাইভে এসে এক সাক্ষাতকার দেয়ার সময় এমন কথা বলেন তিনি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে অবস্থান করছেন সাকিব। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ক্যাম্পে যোগ দেয়ার আগে ১৪ দিনের কোয়ারেন্টিনে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা।

লাইভে সাকিবের কাছে প্রশ্ন করা হয়, বাংলাদেশ বিশ্বকাপ জিতবে কবে? জবাবে সাকিব বলেন, ২০২৩। সঙ্গে সঙ্গে প্রশ্ন করা হয়, কেনো? সাকিব উত্তর দেন, আমার শেষ বিশ্বকাপ। সঞ্চালক হাসতে হাসতে বলেন, এটা রেকর্ড হচ্ছে। ২০২৩ সালে আমরা বিশ্বকাপ জিতবো। যদি না জিতি তাহলে ক্লিপটা ছেড়ে দিতে হবে। কথা কেড়ে নিয়ে সাকিব বলেন, না জিতলে ২০২৭ পর্যন্ত খেলবো। সঞ্চালক যোগ করেন, বিশ্বকাপ জিতিয়েই আপনি অবসরে যাবেন। সাকিব বলেন, ইনশাআল্লাহ।

এদিকে আজ বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় কলকাতা নাইট রাইডার্সের ইনস্টাগ্রামে লাইভ হবেন সাকিব। এক ভিডিও বার্তায় তিনি বলেন, কেকেআরের ফ্যানসরা কেমন আছেন? নিশ্চয়ই অনেক এক্সাইটেড, আমিও এক্সাইটেড কেকেআরে আবারও যোগ করতে পেরে। ইনস্টাগ্রাম লাইভে আমার সঙ্গে যুক্ত হোন। আমার জন্য প্রশ্ন তৈরি করুন। চেষ্টা করবো বেশিরভাগ উত্তর দেয়ার। দেখা হচ্ছে দ্রুত।

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৪তম আসর। ১১ এপ্রিল নিজেদের প্রথম খেলায় মাঠে নামবে কলকাতা।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল