,

মঙ্গোলিয়ার জালে ১৪ গোল জাপানের

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ১৩ মিনিটে গোল হলো না। তারপর যে শুরু হলো, আর থামলো না। গুনে গুনে মঙ্গোলিয়ার জালে ১৪ গোল দিল ‘এশিয়ার ব্রাজিল’খ্যাত জাপান। মঙ্গলবার বিশ্বকাপ বাছাইপর্বে শক্তিমত্তায় পিছিয়ে থাকা মঙ্গোলিয়াকে পেয়ে এমন ধ্বংসলীলা চালিয়েছে ব্লু সামুরাইরা।

দুই দলের মধ্যে শক্তির পার্থক্য র্যাংকিংয়েই স্পষ্ট। জাপান যেখানে ফিফা র্যাংকিংয়ে ২৭ নম্বরে, মঙ্গোলিয়ার অবস্থান সেখানে ১৯০তম। মাঠের ফুটবলেও পার্থক্যটা দেখা গেল পরিষ্কার।

বিশ্বকাপ বাছাইপর্বে ‘এফ’ গ্রুপে নিজেদের মাঠ ফুকু-আরি স্টেডিয়ামে মঙ্গোলিয়াকে ১৪-০ গোল উড়িয়ে দিয়েছে জাপান। ম্যাচে হ্যাটট্রিক করেন ইয়োয়া ওসাকা। এছাড়া দুটি করে গোল করেন সু ইনাজাকি, জুনিয়া ইতো এবং কায়োগো ফুরোহাসি।

মঙ্গোলিয়ার ফুটবল ইতিহাসে অবশ্য এটিই সবচেয়ে বড় পরাজয় নয়। ১৯৯৮ সালে উজবেকিস্তানের বিপক্ষে ১৫-০ গোলে হেরেছিল দলটি।

অন্যদিকে জাপানের ইতিহাসেও সবচেয়ে বড় জয় নয় এটি। চারবারের এশিয়ান চ্যাম্পিয়নরা ১৯৬৭ সালে ১৫-০ গোল উড়িয়ে দিয়েছিল ফিলিপাইনকে।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল