,

বিয়ের কারণে দেরিতে আইপিএলে যোগ দেবেন জাম্পা

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে অজি লেগস্পিনার অ্যাডাম জাম্পাকে পাচ্ছে না রয়্যাল চেলেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এক টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন দলটির ডিরেক্টর অব ক্রিকেট মাইক হেসন। ২৮ বছর বয়সী স্পিনার জাম্পা গত বছর তিনটি ম্যাচ খেলেছিলেন ব্যাঙ্গালুরুর হয়ে। তবে এবার বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তাকে পাচ্ছেন না বিরাট কোহলিরা।

হেসন বলেন, “প্রথম ম্যাচে আমরা আমাদের সকল বিদেশী খেলোয়াড়দের পাচ্ছি না। অ্যাডাম জাম্পা বিয়ে করছে। এটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। আমরা প্রত্যাশা করি, তার সময়টা ভালো কাটুক। যখন সে আমাদের সাথে যোগ দিবে তখন সে চাঙ্গা হয়েই যোগ দিবে এবং টুর্নামেন্টের বাকি সময়টাতে আমাদের জন্য বড় অবদান রাখবে।”

এবি ডি ভিলিয়ার্স ও গ্লেন ম্যাক্সওয়েলসহ অন্য বিদেশী খেলোয়াড়েরা পহেলা এপ্রিলের মধ্য দলের সঙ্গে দিবেন বলেও জানিয়েছেন হেসন। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে কয়েক দিনের বিরতি নিয়েই দলের সঙ্গে যোগ দিবেন ভারতীয় দলপতি বিরাট কোহলি।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল