,

পঞ্চাশতম পঞ্চাশে সাকিবকে ছাড়িয়ে গেলেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ক্যারিয়ারের ৫০তম ওয়ানডে অর্ধশতক করেছেন তামিম ইকবাল। আর এর মাধ্যমে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশি হিসেবে সবচেয়ে অর্ধশতক করেছেন তিনি। কিউইদের বিপক্ষে এটি তামিমের ষষ্ঠ অর্ধশত রানের ইনিংস।

এতদিন ধরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫টি পঞ্চাশ রানের ইনিংস ছিল তামিম ও সাকিব আল হাসানের। আজ সেটি ছাড়িয়ে গেলেন তামিম। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রানের মালিকও তামিম।

২১২ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তামিমের এটি ৬৩তম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। এর মধ্যে ১৩টি রয়েছে সেঞ্চুরি। আর বাকি ৫০টি পঞ্চাশ রানের ইনিংস। সেঞ্চুরি কিংবা হাফ সেঞ্চুরির পরিসংখ্যানে বাংলাদেশে আর কেউই তামিমের ওপরে নেই।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল