,

লেভানদোভস্কির হ্যাটট্রিক, বুন্দেসলিগায় রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : বুন্দেসলিগায় নিজের ১৩তম হ্যাটট্রিক তুলে নিলেন বায়ার্ন মিউনিখ সুপারস্টার রবার্ট লেভানদোভস্কি। তার হ্যাটট্রিকেই ভর করে গতকাল শনিবার ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ এরেনায় স্টুটগার্টকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ।

এতে ২৬৮ গোল নিয়ে বুন্দেসলিগার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে জার্মান ফরোয়ার্ড ক্লাউস ফিশারের সঙ্গেও যৌথভাবে বসে গেছেন লেভানদোভস্কি। আর ৩৮৫ গোল নিয়ে তার সামনে এখন কেবল কিংবদন্তি জার্ড মুলার।

ম্যাচে ২২ মিনিটের ব্যবধানে তিন গোল করেন লেভানদোভস্কি। ১৭তম মিনিটে নিজের প্রথম গোল তুলে নেওয়ার পর ৩৯ মিনিটের মাথায় পূরণ করেন হ্যাটট্রিক। আর বায়ার্নের পক্ষে অপর গোলটি সার্জে জিনাব্রি।

অথচ গতকালের এই ম্যাচে শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল। বায়ার্ন। ম্যাচের ১২ মিনিটের মাথায় ১০ জনের দলে পরিণত হয় তারা। স্টুটগার্টের জাপানিজ মিডফিল্ডার ওয়াতারু এন্দোকে মারাত্মক ট্যাকল করে প্রথমে হলুদ কার্ড পান আলফুঁস ডেভিস। ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত বদলে লাল কার্ড দেখান রেফারি। কিন্তু ১০ জন খেলোয়ার নিয়েও বায়ার্নকে দমাতে পারেনি প্রতিপক্ষ স্টুটগার্ট।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল