,

লজ্জাজনক হার নিয়ে যা বললেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : প্রস্তুতিটা দুর্দান্ত হয়েছিল বাংলাদেশ দলের। নিউজিল্যান্ডের ডানেডিনের কন্ডিশনটাও মানিয়ে নিয়েছিলেন তারা। কোচ ডমিঙ্গো ও অধিনায়ক তামিম ইকবালের মুখেও ছিল উচ্ছ্বাস। দুজনেই প্রত্যয় ব্যক্ত করেছিলেন, ভালো কিছু একটা করে দেখাবেন। কিন্তু মাঠে দেখা গেছে, তার উল্টো চিত্র। তামিমদের হেসেখেলে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড।

মাত্র ১৩১ রানে বাংলাদেশকে গুটিয়ে দেয়ার পর ১৭২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেছে কিউইরা। তাও আবার ৮ উইকেট হাতে রেখে। মূলত কিউই পেসারদের তোপে উড়ে গেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাও আবার মাত্র ২৭।

এমন বিশাল ব্যবধানে পরাজয়ের প্রধান কারণই হলো ব্যাটসম্যানদের ব্যর্থতা। যদিও ম্যাচ শেষে অধিনায়ক তামিম জানালেন, নিজেদের ব্যাটিং নিয়ে অনেক গর্ব করেন তারা।

ম্যাচ শেষে হারের কারণ জানাতে গিয়ে তামিম বলেন, ‘আমার মনে হয়েছে, আমরা খুব বেশি আলগা শট খেলেছি। তারা ভালো বল করেছে। সে সুযোগ নিয়েছে। কিন্তু আমরা কিছু বাজে শট খেলেছি। আমাদের নিজেদেরই দোষ। আমরা নিজেদের ব্যাটিং নিয়ে অনেক গর্ব করি। সেটা আজ কাজে লাগেনি।’

‘১৩১ এই উইকেটে যথেষ্ট রানের কাছাকাছি না। আশা করি ভুলগুলো ধরতে পারবো এবং পরের ম্যাচে ভুল এড়িয়ে চলবো। আগেই বলেছি, আমরা আমাদের ব্যাটিং নিয়ে অনেক গর্ব করি।’

এমন বক্তব্য দিয়ে তামিম হয়তো বোঝাতে চাইছেন যে, ওয়ানডের ব্যাটিং নিয়ে বাংলাদেশ দল গর্ব করে সেই ব্যাটিংয়ের কারণেই আজ প্রথম ম্যাচে দলের এমন ভরাডুবি। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে এই ব্যাটিং দুর্বলতা নিয়েই কাজ করবেন টাইগাররা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা