,

৩ উইকেট নিয়ে সাকিবকে ছুঁলেন রশিদ খান

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩ উইকেট পেয়েছেন আফগান স্পিনার রশিদ খান। আর এই ৩ উইকেট নিয়ে রশিদ ছুঁয়ে ফেললেন বাংলাদেশের সাকিব আল হাসানকে।

সাকিব আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ৯২টি উইকেট। সেখানে রশিদ খানের উইকেট সংখ্যাও সাকিবের সমান ৯২টি। আর একটি উইকেট নিলেই সাকিবকে ছাড়িয়ে যাবেন এই আফগান তারকা। ৯২ উইকেট নিতে রশিদ খেলেছেন মাত্র ৪৯ ম্যাচ। অন্যদিকে ৯২ উইকেট নিতে সাকিবের লেগেছে ৭৬ ম্যাচ।

টি-টোয়েন্টিতে শত উইকেট নিতে দুজনেরই প্রয়োজন ৮টি করে উইকেট। বাংলাদেশের আসন্ন নিউজিল্যান্ড সফরের দলে নেই সাকিব। তাই সাকিবের আগেই মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০০ টি-টোয়েন্টি উইকেটের মাইলফল স্পর্শ করার সুযোগ রয়েছে রশিদ খানের সামনে।

প্রথম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে ১০০ উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা। ৯৮ উইকেট নিয়ে তালিকার দুই নম্বরে আছেন সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। সাকিব-রশিদের সামনে কেবল প্রতিদ্বন্দ্বী টিম সাউদি। এই ফাস্ট বোলারের শিকার ৯৩ উইকেট। বাংলাদেশ সিরিজে ১০০ উইকেটের এলিট ক্লাবে প্রবেশের সুযোগ রয়েছে এই বোলারের সামনেও।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল