,

বাটলারের ব্যাটে ইংল্যান্ডের বিশাল জয়

news-image

স্পোর্টস ডেস্ক : চাপের মুখে দারুণ এক ইনিংস খেলে দলকে লড়াইয়ে রেখেছিলেন বিরাট কোহলি। তবে ভারত অধিনায়কের ইনিংসকে ম্লান করে ইংল্যান্ডকে ৮ উইকেটের দারুণ এক জয় এনে দিলেন জস বাটলার।

সুবাদে ৫ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে গেল ইংলিশরা।

মঙ্গলবার আহমেদাবাদে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। ২৪ রানে ৩ উইকেট হারানো ভারত একপর্যায়ে ৮৬ রানে হারায় পঞ্চম উইকেট। সেখান থেকে কোহলির ৪৬ বলে অপরাজিত ৭৭ রানে ভার করে ৬ উইকেটে ১৫৬ রানের পুঁজি গড়ে দলটি।

কোহলি ইনিংসে ৮ চারের সঙ্গে ছিল ৪টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন রিশভ পন্ত। ইংল্যান্ডের পক্ষে মার্ক উড সর্বাধিক ৩ উইকেট নেন। ক্রিস জর্ডান নিয়েছেন ২ উইকেট।

১৫৭ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডকে পথ দেখান বাটলার। ৫২ বলে ৮৩ রানে অপরাজিত ইনিংস খেললেন তিনি। ৫ চারের সঙ্গে হাঁকান ৪ ছক্কা। এ ছাড়া জনি বেয়ারস্টো ২৮ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন। সুবাদে ১৮.২ ওভারে মাত্র ২ উইকেট খরচায় লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা।

ম্যাচসেরা হয়েছেন বাটলার। একই ভেন্যুতে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি বৃহস্পতিবার।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের