,

নিজের রেকর্ড ভাঙায় রোনালদোকে পেলের অভিনন্দন

news-image

অনলাইন ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে নিজের রেকর্ড হাতছাড়া হওয়ায় এতটুকু আক্ষেপ নেই ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের। বরং উচ্ছ্বাস প্রকাশ করে পর্তুগিজ তারকাকে অভিনন্দন জানিয়েছেন।

সিরি আ ম্যাচে রোববার রাতে জুভেন্তাসের হয়ে কাইয়ারির বিপক্ষে হ্যাটট্রিকের পথে পেলের গোলের রেকর্ড ছাড়িয়ে যান রোনালদো।

অফিসিয়াল ম্যাচে পেলের গোলসংখ্যা ৭৬৭। রোনালদো রোববারের ম্যাচ শুরু করেন পেলেন সমান গোল নিয়েই। হ্যাটট্রিকের পর তার গোলসংখ্যা ৭৭০।

রোনালদোর কীর্তির পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের একটি ছবি দিয়ে আবেগঘন শুভেচ্ছা জানান পেলে।

লিখেছেন, ‘জীবন একটি একক যাত্রা। প্রত্যেকেই বেছে নেয় নিজের পথ। কী একটা দুর্দান্ত ভ্রমণেই না তুমি ছুটে চলেছো! আমি তোমাকে প্রচণ্ড শ্রদ্ধা করি, তোমাকে খেলতে দেখতে ভালোবাসি এবং কারও কাছেই এটা গোপন নয়।’

‘অফিসিয়াল ম্যাচে আমার গোলের রেকর্ড ভাঙায় অভিনন্দন। আমার একমাত্র আক্ষেপ, আজকে তোমাকে জড়িয়ে ধরতে না পারায়। তবে তোমার সম্মানে, আমাদের বহু বছরের বন্ধুত্বের প্রতীক হিসেবে দারুণ মমত্ব নিয়ে এই ছবিটি আমি দিচ্ছি।’

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল