,

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে আরও একটি জয় পেল বাংলাদেশ ইমার্জিং দল। আজ ৫ রানে হারিয়ে টানা চার ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজ ৪-০ ব্যবধানে জিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার স্বাদ নিল সাইফ হাসানের দল। এই ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন মাহমুদুল হাসান জয়।

শেষ ম্যাচে ব্যাটিংয়ে নেমে জয়ের শতকে বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ ইমার্জিং দল। মাত্র ১৫ রানেই প্রথম এবং ১৬৩ রানে ৫ উইকেট হারালেও জয়ের শতক ও অঙ্কনের ফিফটিতে চড়ে ২৬০ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই জেরেমি ললোরকে হারায় আইরিশরা। এরপর প্রতিরোধ গড়ে তোলেন ডহেনি ও অ্যাডাইর। ৬৩ বলে ৪৫ রান করার পর স্বাগতিক অধিনায়ক সাইফ হাসানের শিকার হন অ্যাডাইর। তানভীর ইসলাম হ্যারি টেক্টরকে শিকার করলে ক্রিজে আসেন শেন গেটকেট, তাকেও শিকার করেন সাইফ। এরপর অর্ধশতক করে ফেরেন ডহেনি। ৯৯ বলে ৮১ রান করে শামীম পাটোয়ারির বলে উইকেট হারান তিনিও।

২৩৭ রানে নবম উইকেট হারানো আইরিশদের শেষ ওভারে প্রয়োজন পড়ে ১১ রানের। তবে রেজাউর রহমান রাজার রাজসিক বোলিংয়ে ৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। দলের পক্ষে সাইফ হাসান ৩টি এবং শফিকুল ইসলাম, তানভীর ইসলাম ২টি করে উইকেট লাভ করেন। এছাড়া শামীম পাটোয়ারি ও রাজা একটি করে উইকেট শিকার করেন।

তবে ম্যাচ সেরা হন শতক হাঁকানো মাহমুদুল হাসান জয়। আর সিরিজ সেরার পুরষ্কার ওঠে অধিনায়ক অলরাউন্ডার সাইফ হাসানের হাতে।

আগামী ১৭ মার্চ মিরপুরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে করোনার কারণে পরেরদিন একই ভেন্যুতে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচটি না খেলেই দেশে ফেরার জন্য বিমান ধরবে আয়ারল্যান্ড দল।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল