,

নতুন রেকর্ড গড়লেন রশিদ খান

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন ছোট দেশের বড় তারকা লেগ স্পিনার রশিদ খান।

জিম্বাবুয়ের বিপক্ষে রোববার শেষ হওয়া আবুধাবি টেস্টের দুই ইনিংস মিলে রেকর্ড সর্বোচ্চ ৯৯.২ ওভার বোলিং করেছেন রশিদ খান।

এই রেকর্ড গড়ার পথেই রশিদ খান ছাড়িয়ে গেছেন কিংবদন্তি শেন ওয়ার্নকে। এর আগে ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে সবচেয়ে বেশি ওভার বোলিং করেছিলেন ওয়ার্ন।

সেই টেস্টের প্রথম দুই ইনিংসে ২৮ ও ৭০ ওভার বল করে দুই আর ছয় উইকেট নেন এই লেগ স্পিনার।

রশিদ খান ৯৯.২ ওভার বল করে ২৭৫ রান খরচ করে শিকার করেছেন ১১ উইকেট। তার দুর্দান্ত বোলিং আর হাসমতউল্লাহ শহিদীর ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটের জয়ে দুই টেস্টের সিরিজে ১-১ ড্র করে আফগানিস্তান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের