,

এবার ন্যাড়া মাথায় ধোনি

news-image

স্পোর্টস ডেস্ক : চুল ছাড়া মাথা, পরনে সন্ন্যাসীদের কাপড়। বসে আছেন গম্ভীর হয়ে। আইপিএল-২০২১ শুরুর আগে সম্পূর্ণ নতুন এক সাজে দেখা গেলো ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।

স্টার স্পোর্টস ইন্ডিয়ার টুইটারে পোস্ট করা ছবিটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

প্রিয় খেলোয়াড়ের এমন ছবিতে রীতিমত চমকে গেছেন ভক্ত অনুরাগীরা। কেউ বলছেন এটি কোনো বিজ্ঞাপনের শ্যুটের জন্য, আবার কেউ বা বলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসরের জন্য নতুন বেশে আসছেন তিনি।

এদিকে, দলের নিয়মিত অনুশীলনের পাশাপাশি দলের প্রচারণার জন্য বিজ্ঞাপণের শুটিং করছেন বলে জানা গেছে।

আন্তর্জাতিক ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির অভিষেকের সময় লম্বা চুলটাই অনেকের নজরে আসে। এরপর ২০১১ বিশ্বকাপ পর্যন্ত লম্বা চুলই ধোনির ব্র্যান্ড। ভারত বিশ্বকাপ জয়ের পর অবশ্য সেই লম্বা চুল ছেঁটে ফেলেন তিনি। এরপর আর লম্বা চুলে দেখা যায়নি ভারতের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ককে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি