,

চ্যাম্পিয়নস লিগ থেকে মেসিদের বিদায়

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর পর চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় হয়ে গেল লিওনেল মেসিরও। গতরাতে শেষ ষোলোর ম্যাচে পিএসজির সঙ্গে ১–১ গোলে ড্র করেছে বার্সেলোনা। প্রথম লেগে ক্যাম্প ন্যুতে ৪–১ গোলে হারটাই কাল হলো তাদের। দুই লেগ মিলিয়ে ৫–২ গোলে এগিয়ে থেকে শেষ ৮ নিশ্চিত করেছে পিএসজি।

কাল ম্যাচে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে এগিয়ে গিয়েছিল পিএসজি। পরে মেসির দূরপাল্লার শটের গোলে সমতা ফেরায় বার্সেলোনা। প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে আর্জেন্টাইন তারকার পেনাল্টি ঠেকিয়ে দেন পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস। পরে দ্বিতীয়ার্ধে পিএসজিকে প্রচণ্ড চেপে ধরেও গোলসংখ্যা বাড়াতে পারেনি তারা।

আগের রাতেই পোর্তের সঙ্গে দুই লেগ মিলিয়ে পিছিয়ে পড়ে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছিল জুভেন্টাস। বিদায় ঘটেছে ক্রিস্টিয়ানো রোনালদোরও। কাল মেসিও বিদায় নিলেন। এর অর্থ, ২০০৫ সালের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বিশ্ব ফুটবলের দুই সেরা তারকা মেসি–রোনালদোর কেউই থাকছেন না।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি