,

বড়সড় বিতর্কে আইসিসি, তোলপাড় ক্রিকেটবিশ্ব

news-image

অনলাইন ডেস্ক : এবার বড়সড় বিতর্কে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি। সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসারের কার্যপদ্ধতি নিয়ে উঠে গেল প্রশ্নচিহ্ন। যার জেরে তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়ে দেওয়া হলো। তবে, ঠিক কী কী দুর্নীতির অভিযোগ রয়েছে, বা সেই দুর্নীতির গভীরতা কতটা, সেটা এখনও স্পষ্ট নয়।

২০১৯ সালে ডেভ রিচার্ডসনকে সরিয়ে আইসিসির সিইও পদে নির্বাচিত হন মনু সাহানি। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার প্রাক্তন প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের অত্যন্ত ঘনিষ্ঠ এই মনু। শশাঙ্কই তাকে আইসিসির ওই গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন। তার মেয়াদ শেষ হতে এখনও এক বছর বাকি। তার আগেই মহাবিপাকে পড়লেন আইসিসির সিইও।

সূত্রের দাবি, আইসিসির অন্দরে গত এক বছর ধরেই মনু সাহানির বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠছিল। কর্মীদের অভিযোগ ছিল, মনু তাদের সঙ্গে সহযোগিতা করছেন না। কর্মীদের হেনস্তা করছেন।
কর্মীদের উপর নিজের আধিপত্য খাটানোর চেষ্টা করছেন, এবং মালিক সুলভ আচরণ করছেন। তার কাজের ধরনও নাকি আগের সিইওদের (CEO) থেকে অনেকটাই আলাদা। যা কর্মীদের পছন্দ ছিল না। শুধু তাই নয়, বেশ কিছুদিন ধরে তিনি নিয়মিত আইসিসির দপ্তরেও যাচ্ছিলেন না। আইসিসির দুবাই দপ্তরের ৯০ শতাংশ কর্মীই নাকি মনুর উপর ক্ষুব্ধ ছিলেন। এরাই তার বিরুদ্ধে তদন্তের দাবি জানান। অভিযোগ পেয়ে আইসিসি একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আন্তর্জাতিক সংস্থাকে দিয়ে মনুর বিরুদ্ধে তদন্ত শুরু করে।

এই তদন্তের রিপোর্ট আসার আগেই মনুকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে। কোনও রকম আর্থিক তছরুপে তিনি যুক্ত কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তারপরই তার ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল