,

নিউজিল্যান্ডে অবাধে চলাচলের অনুমতি মিলেছে বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকটে দল আগামী ২০ মার্চ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। তাই নিউজিল্যান্ড সফরে গেছেন টাইগাররা। কিন্তু ম্যাচে নামার আগে করাতে হয়েছে করোনা পরীক্ষা। সেই করোনা পরীক্ষায় সফররত বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্য ও সাপোর্টিং স্টাফের চতুর্থ রিপোর্ট নেগেটিভ এসেছে।

রিপোর্ট পাওয়ার পর বাংলাদেশ দলের সব সদস্য ও সাপোর্টিং স্টাফদের নিউজিল্যান্ডে অবাধে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ১৪ দিনের কোয়ারেন্টিন পর্ব শেষ করার আগে চতুর্থ করোনা পরীক্ষা করায় বাংলাদেশ দল।

আজ বুধবার ক্রাইস্টচার্চে আইসোলেশন ও কোয়ারেন্টিন থেকে মুক্তি পাবে বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্তমানে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের সঙ্গে অবস্থান করা বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘এখানে চতুর্থ পরীক্ষায় খেলোয়াড়, দলের সদস্য ও সাপোর্টিং স্টাফদের রিপোর্টে নেগেটিভ এসেছে।’

নিউজিল্যান্ডের নিয়মানুযায়ী, ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে বাইরে অবাধে চলাফেরা করা যাবে। তাই নিয়মানুসারে এখন থেকে যেকোনো জায়গায় নির্দ্বিধায় চলাফেরা করতে পারবে বাংলাদেশ।

ডুনেডিনের ইউনিভার্সিটি অব ওটাগোতে আগামী ২০ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। ক্রাইস্টচার্চের হাগলি ওভালে ২৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ২৬ মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

প্রথম ও তৃতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৪টায়। আর দ্বিতীয় ওয়ানডটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। হ্যামিল্টনের সেডন পার্কে ২৮ মার্চ বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ৩০ মার্চ ও ১ এপ্রিল হবে পরের দুটি টি-টোয়েন্টি। শেষ দুটি টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল