,

টাকার টানে আইপিএলে বাটলার

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএল খেলার জন্য সাকিব আল হাসানদের মতো কেউ কেউ যখন কৌশলে টাকার প্রসঙ্গ এড়িয়ে যান, তখন জস বাটলার যেন ভিন্ন এক উদাহরণ। কোনো রাখঢাক না রেখে বলে দিয়েছেন, টাকা এখানে বড় ভূমিকা রাখে।

আগামী ২ জুন থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। ওই সময়টায় থাকবে আইপিএলের শেষ দিকের ম্যাচ। প্লে অফ রাউন্ডে ওঠা দলগুলোর মধ্যে যেসব ইংলিশ ক্রিকেটার থাকবেন তারা খেলতে পারবে না সে সিরিজ। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও এই ব্যাপারে ক্রিকেটারদের ছাড় দিয়ে রেখেছে।

দেশ বাদ দিয়ে কেন আইপিএলে, এমন প্রশ্নের জবাবে বাটলার বলছেন, ‘আমরা তো বুঝি আইপিএলে কি সুবিধা পাওয়া যায়। বিশাল টুর্নামেন্ট এখানে টাকার ব্যাপারটা অনেক বড়।’

এছাড়া সাদা বলের ক্রিকেটে উন্নতির প্রসঙ্গও যোগ করেছেন তিনি, ‘আরও ইতিবাচক দিক আছে। ইংল্যান্ডের অনেক ক্রিকেটার আইপিএল খেলায় ইংল্যান্ড সাদা বলের উন্নতিতে উপকার পাচ্ছে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট মিস করতে পারেন এটা মেনে নিয়ে বাটলার আরও স্পষ্ট করে টাকার কথাই ফের মনে করিয়ে দেন, ‘যে পরিমাণ টাকা আইপিএলে পাওয়া যায়, তা অনেকের জন্যই বিশাল লাভজনক। টাকার দিক থেকে এটাই সবচেয়ে বড় আসর।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে মৃত্যু ৩০৩ ছাড়াল, এক দিনে হাসপাতালে ২১৯৩

গরুর মাংসের দাম ২৫০ টাকা করতে আইনি নোটিশ

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত