,

সুজনকে নিয়ে ইনজামামের উপহাস, ভিডিও ভাইরাল

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের রায়পুরে চলছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। যেখানে সাবেক তারকা ক্রিকেটাররা মাঠ মাতাচ্ছেন। চলছে লিজেন্ডদের লড়াই। সিরিজে সাবেক স্পিনার মোহাম্মদ রফিকের নেতৃত্বে লাল-সবুজের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন পাইলট, জাভেদ ওমর ও নাজিমউদ্দিনরা। এরই মাঝে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামাম উল হকের একটি ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে বাংলাদেশের সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদকে নিয়ে উপহাস করতে দেখা গেছে তাকে।

বাংলাদেশের সাবেক মিডিয়াম ফাস্ট বোলার খালেদ মাহমুদ সুজনকে নিয়ে উপহাস করতে গিয়ে ইনজামাম বলেন, ‘একটি ইনিংসে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন খালেদ মাহমুদ। তিনি সাধারণ মানের মিডিয়াম পেসার ছিলেন। তিনি আমাকে বল করলেন। আমি তা উঁচু করে মেরে (অঙ্গভঙ্গি করে দেখিয়ে) গালিতে দাঁড়ানো ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যাই। তখন আমি চিন্তা করতে থাকি, খালেদ মাহমুদের বলে যদি এভাবে আমি আউট হয়ে যাই তবে এটাই হয়ত আল্লাহ আমাকে ইঙ্গিত দিয়ে জানালেন যে, ক্রিকেটে আমার ক্যারিয়ার শেষ। আমাকে দিয়ে আর এ খেলা হচ্ছে না।’

খালেদ মাহমুদ সুজনকে খাটো করে ইনজামামের এই বক্তব্য কবের তা নিশ্চিত হওয়া যায়নি। সুজনকে নিয়ে ইনজামামের এমন ব্যাঙ্গাত্মক বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক বাংলাদেশি ক্রিকেটপ্রেমী। তারা বলছেন, ইনজামামের মতো কিংবদন্তি ক্রিকেটারের মুখে অন্যদেশের ক্রিকেটারকে অসম্মান করে কথা বলা মানায় না। তার উচিত অন্যদেশের ক্রিকেটারদের সম্মান জানানো।

blob:https://www.facebook.com/36181828-035e-4519-a57e-f10a29631308

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে মৃত্যু ৩০৩ ছাড়াল, এক দিনে হাসপাতালে ২১৯৩

গরুর মাংসের দাম ২৫০ টাকা করতে আইনি নোটিশ

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত