,

বাংলাদেশ সিরিজে থাকছেন না উইলিয়ামসন

news-image

স্পোর্টস ডেস্ক : কনুইয়ের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

কিউইদের মেডিকেল ম্যানেজার ডেইল শাক্কেল মঙ্গলবার জানিয়েছেন, উইলিয়ামসনের বা কনুইয়ে আগে থেকে হালকা ইনজুরি ছিল। যা কয়েক মাস ধরে তাকে ভুগিয়েছে।

‘সে ইনজুরি কাটিয়ে ওঠার চেষ্টা করেও পারেনি। যার কারণে বাধ্য হয়ে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওডিআই সিরিজে খেলা হচ্ছে না।’

চলতি মাসের ২০ তারিখ থেকে সিরিজটি শুরু হওয়ার কথা।

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘ভারতের বিপক্ষে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে আমরা তাকে সুস্থ দেখতে চাই। ওই সময় যেন ভালো খেলতে পারে সে বিষয়ে নিশ্চয়তা তৈরি করতে চাই।’

বাংলাদেশের বিপক্ষে তার ‘নৈপুণ্য এবং নেতৃত্বকে’ মিস করবেন জানিয়ে তিনি বলেন, ‘তাকে আমরা মিস করলেও বদলি হিসেবে যে খেলবে তার জন্য এটি একটি সুযোগ।’

বৃহস্পতিবার দল ঘোষণা করার কথা কিউইদের।

২০ তারিখের পর ২৩ ও ২৬ মার্চ হবে বাকি দুই ম্যাচ।

২৮ মার্চ প্রথম টি-টোয়েন্টি, ৩০ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি ও ১ এপ্রিল শেষ ম্যাচ খেলে দেশে ফিরবে বাংলাদেশ দল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে মৃত্যু ৩০৩ ছাড়াল, এক দিনে হাসপাতালে ২১৯৩

গরুর মাংসের দাম ২৫০ টাকা করতে আইনি নোটিশ

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত