,

‘ভালো উইকেট’ পাওয়ায় রিয়াদের স্বস্তি

news-image

অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ডে কোয়ারেন্টাইন থাকার দিনগুলোতে ভালো উইকেটে অনুশীলন করতে পারায় স্বস্তির কথা জানিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

সোমবার রিয়াদ বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা অনুশীলন করতে পারছি, উইকেটগুলোও খুব ভালো। যে দুই ঘণ্টা আমরা সময় পাচ্ছি, পুরোটা কাজে লাগানোর চেষ্টা করছি। উপভোগ করছি।’

নিউজিল্যান্ডে পা রেখে প্রথম সাতদিন ঘরবন্দী থেকেছেন রিয়াদরা। পরের সাতদিন তিনটি গ্রুপে দুই ঘণ্টা করে অনুশীলন। মাঠ থেকে আবার যার যার রুমে ফিরে আসা। ঘোরাঘুরির কোনো সুযোগ ছিল না। এমন অবস্থাকে মেহেদী হাসান মিরাজ কয়েকদিন আগে ‘জেলে থাকার’ সঙ্গে তুলনা করেন।

রিয়াদ বলছেন আর একটা দিন কাটিয়ে দিতে পারলেই হয়, ‘আর একটা দিন কোয়ারেন্টাইনের আছে। সবার ফল নেগেটিভ আসলে সবাই বাইরে যেতে পারব।’

নিউজিল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশ সব সময় খাবি খায়। রিয়াদ বললেন এবারও তাদের কাজটা সহজ হবে না, ‘নিউজিল্যান্ডের কন্ডিশন সবসময় চ্যালেঞ্জিং। আমাদের জন্য সহজ হবে না। দল হিসেবে আমাদের পারফর্ম করতে হবে তিন বিভাগেই। নিউজিল্যান্ড খুব ভালো ছন্দে। মাত্রই অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে হারাল। ওই জিনসগুলো মাথায় না এনে আমাদের শক্তি ও দুর্বলতার দিকগুলোর দিকে তাকালে খেলার জন্য ভালো হবে। মনে করি যে আমাদের ক্রিকেট খেলার মন মানসিকতা থাকলে আমরা ভালো করব।’

২০ মার্চ শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরে কিউইদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। নিউজিল্যান্ডের মাটিতে এখনো কোনো ফরম্যাটে জয় নেই বাংলাদেশের।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে মৃত্যু ৩০৩ ছাড়াল, এক দিনে হাসপাতালে ২১৯৩

গরুর মাংসের দাম ২৫০ টাকা করতে আইনি নোটিশ

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত