,

ব্রাহ্মণবাড়িয়ায়  মালিক-শ্রমিকদের হয়রানি বন্ধে মিছিল ও প্রতিবাদ সমাবেশ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় লাইসেন্সের নামে রিক্সা ও ইজিবাইক মালিক-শ্রমিকদের হয়রানি বন্ধসহ ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া বাম শক্তি ব্যানারে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ ও
প্রতিবাদ সমাবেশ করে।
এতে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কাজী মাসুদ আহম্মেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি শাহরিয়ার মোঃ ফিরোজ, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, এডভোকেট সৈয়দ মোঃ জামাল, জেলা জাসদের সভাপতি এডঃ আক্তার হোসেন সাঈদ, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি কমরেড নজরুল ইসলাম, সহ-সভাপতি শামসুল আলম প্রমূখ।
এ সময় বক্তারা, লাইসেন্সের নামে হয়রানি বন্ধসহ রিক্সা ও ইজিবাইক মালিক-শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে রিক্সা ও ইজিবাইক বন্ধ না এবং বিকল্প কর্মসংস্থানের জন্য কোকিল টেক্সটাইল মিলটি দ্রæত চালু করার দাবী জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য