,

মৌলভীবাজারের কুলাউড়ায় পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। গ্রেনেড উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে কুলাউড়ায় মানুষের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়। যদিও পুলিশ জানিয়েছে এটি অব্যবহৃত ও পরিত্যক্ত। অনেকের ধারণা, স্বাধীনতার পূর্বে এটি যে কেউ মাটির নিচে পুঁতে রাখে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বরমচাল ইউনিয়নের নন্দনগর আকিলপুর এলাকা থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বরমচালের নন্দনগর আকিলপুর এলাকায় বিকালে মাটি খুঁড়তে গিয়ে গ্রেনেডের মতো একটি বস্তু দেখতে পায় স্থানীয় বাসিন্দা। বিষয়টি সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়দের ধারণা, এটি স্বাধীনতার পূর্বে কেউ গ্রেনেডটি (১৯৬৯ সালের খোদাই করা) মাটির নিচে পুঁতে রাখা শক্তিশালী গ্রেনেড।

গ্রেনেড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, উদ্ধারকৃত গ্রেনেডটি অব্যবহৃত এবং পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য