,

শাহজালালে প্রায় ৫ কোটি মূল্যের সোনার বার জব্দ

news-image

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্য প্রাচ্যের দেশ আরব আমিরাতের আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে ৬৮টি সোনার বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে এ সোনার বার জব্দ করা হয় বলে জানা গেছে।

জব্দকৃত সোনার ওজন ৭ কেজি ৮৮৮ গ্রাম। যার বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ৭৩ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্র জানায়, অধিদফতরের মহাপরিচালকের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। এরপর সকাল ১০টা ২০ মিনিটে আবুধাবি থেকে আসা বিজি-০২৮ ফ্লাইটে তল্লাশি চালিয়ে সিটের নিচে অভিনব উপায়ে লুকিয়ে রাখা ৬৮টি সোনার বার পাওয়া যায়।

সূত্রটি আরো জানায়, জব্দকৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। এ বিষয়ে একটি মামলার প্রস্ততি চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য