,

রাস্তা সংস্কারের দাবীতে আশুগঞ্জে সড়ক অবরোধ করে এলাকাবাসী

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনের সুরঙ্গ পথ থেকে সারকারখানা রাস্তার চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কারের দাবীতে সোমবার এগারটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা যাবত আশুগঞ্জ সারকারখানা সড়ক অবরোধ করে এলাকাবাসী। এতে সারবাহী ট্রাকসহ সবধরনের যান চলাচল বন্ধ থাকে। যার ফলে সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীদের চলাচল করতে মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

জানা যায়, আশুগঞ্জ সারকারখানা গেইট থেকে আশুগঞ্জ রেলস্টশন পর্যন্ত রাস্তাটি কারখানার নিজস্ব রাস্তা। এই রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না করায় চরচারতলা ইউনিয়নের হাজার হাজার মানুষকে দূর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া চরচারতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়া উদ্দিন খন্দকার কয়েক দফা আলোচনায় বসলেও সারকারখানা কর্তৃপক্ষ কোন কার্যকর পদক্ষেপ নেয়নি। এতে উত্তেজিত হয়ে এলাকাবাসী সোমবার আশুগঞ্জ সারকারখানা সড়কে অবরোধ করে।

ফলে আশুগঞ্জ সারকারখানা হতে সাতজেলায় সার সরবরাহ দুই ঘন্টা বন্ধ থাকে। চরচারতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়া উদ্দিন খন্দকার জানান, সারকারখানাসহ নিমার্নাধীন কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের ভারী মালামাল এই সড়ক দিয়ে প্রতিনিয়ত যানবাহন চলাচল করায় আশুগঞ্জ রেলস্টেশন থেকে ইসলামিয়া আলীম মাদ্রসা পর্যন্ত রাস্তা সামান্য বৃষ্টিতেই অনেকটা পুকুরে পরিণত হয়। যা এলাকাবাসীর যাতায়াতের একমাত্র রাস্তা। পানি জমে থাকায় জনগণের চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তাছাড়া স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীর চলাচলে খুবই অসুবিধা হয়।

বিভিন্ন সময় সারকারখানা কর্তৃপক্ষ এলাকাবাসীর সাথে বসে প্রতিশ্রুতি দিয়েও রাস্তা সংস্কার না করায় সোমবার এলাকাবাসী সারকারখানা সড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখেন। ইউপি চেয়ারম্যান দ্রুত রাস্তা সংস্কারের জন্য কারখানা কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার আহবান জানান। আশুগঞ্জ সারকারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) এটিএম বাক্কী জানান, আশুগঞ্জ রেলস্টশন পর্যন্ত সারকারখানার নিজস্ব রাস্তা সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আশা করি দ্রুত কাজ শুরু করতে পারব। পরে চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন খন্দকারের আশ্বাসে এলাকাবাসী দুপুর একটায় রাস্তা অবরোধ তুলে নেয়।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়