,

তুমি আমার সজনী সেন

news-image

এ কে সরকার শাওন :

তুমি বৃন্দাবনের কৃষ্ণের রাধা
মহাশূন্যে আকাশের নীলা,
শ্রীকান্তের রাজলক্ষী তুমি
গৃহদাহে সুরেশের অচলা!
তোমার স্মৃতি পায়ে পায়ে নিয়ে
আমার পথচলা।

নজরুলের প্রাণ নার্গিস তুমি,
শাহজাদা সেলিমের আনারকলি
জীবনে মরণে তুমি রবে পাশেতে
তোমাকে কি করে ভুলি!

প্রেমরাজ মজনুর লাইলী তুমি
শেষ বিকেলের মেয়ে নাহার,
ফরহাদের শিরী তুমি গো
তুমি আমার প্রেমের বাহার!

জুর্ল বার্নের আউদা তুমি
জর্জ বার্নাড শ’য়ের এলিজা,
অষ্টম এডওয়ার্ডের সিম্পসন তুমি
তুমি আমার পাকিজা!

নায়ক রাজ রাজ্জাকের কবরী
তুমি রোমিওর জুলিয়েট;
বরফ গলা নদীর মরিয়ম তুমি
তুমি মহারানী এলিজাবেথ।

পদ্মা নদীর মাঝি কুবেরের কপিলা
তুমি সুপ্রিয়া-সুচিত্রা উত্তমের,
তুমি কদম সারেং বউ নবীতন
মা হাওয়া আদমের।

তুমি অমিতাভের রেখা-জয়া
মহাদেবের দূর্গা-নারায়নী,
বিমলেরর কড়ি দিয়ে কেনা সতী
তুমি কবি দান্তের রিমিনী!

তুমি শেখরের পরিণীতা ললিতা
রহিম বাদশার রূপবান,
জহির রায়হানের টুনি তুমি
শওকত ওসমানের মেহের জান।

তুমি বন্কিমের কপালকুন্ডলা
মহা প্রেমিক দেবদাসের পার্বতী
নজীবুর রহমানের আনোয়ারা তুমি
আমার চিরদিনের স্বপ্ন-সারথি!

সুন্দরের রানী ক্লিওপেট্রা তুমি
ট্রয় নগরীর হেলেন।
রবী ঠাকুরের লাবন্য তুমি,
তুমি আমার সজনী সেন!

এ জাতীয় আরও খবর

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস