,

চার মাস পর আশুগঞ্জ সার কারখানার উৎপাদন শুরু

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ প্রতিনিধি : মেরামত কাজের জন্য বন্ধ হওয়ার প্রায় চার মাস পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়ার উৎপাদন শুরু হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে কারখানার ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। বিষয়টি এশিয়ান এইজ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল বাকী। এর আগে ১২ মে দুপুরে মেরামত কাজের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে কারখানা বন্ধের কারনে প্রতিদিন ১ কোটি ৬৮ লাখ টাকা ম‚ল্যের ১২’শ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন হিসেবে ১০১ দিনে প্রায় ১৬৯ কোটি ৬৮ লাখ টাকার সার উৎপাদন ব্যাহত হয়েছে। তবে কারখানাটি বন্ধ থাকলেও কমান্ড এরিয়াভ‚ক্ত ৬ জেলায় সার সরবরাহে কোন ব্যাঘাত হয়নি বলে জানানো হয় কারখানার পক্ষ থেকে।

আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক(প্রশাসন) আব্দুল্লাহ আল বাকী জানান, চলতি বছরের ১১ মে শনিবার কারখানার ২০১৮-২০১৯ সালে বিসিআইসি থেকে বেঁধে দেয়া দেড় লাখ মেট্রিক টন ইউরিয়া সারের টার্গেট প‚রন করা হয়েছে। আগে থেকেই কারখানার বিভিন্ন যন্ত্রপাতি মেরামতের জন্য একটি সিডিউল সময় বিসিআইসি থেকে বেঁধে দেয়া হয়েছিল। সেই সময়ের কারনেই চলতি বছরের ১২ মে রোববার সকাল থেকে কারখানাটির ইউরিয়া সার উৎপাদন বন্ধ করা হয়েছিল। বন্ধের সময়ে কারখানার যন্ত্রাংশ মেরামত ও কিছু যন্ত্রাংশ নতুন লাগানো হয়েছে।

তিনি আরো জানান, ২০১৮-২০১৯ অর্থ বছরের কারখানার দেড় লক্ষ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন লক্ষমাত্রা নির্ধারন করেছে বিসিআইসি কর্তৃপক্ষ। যা ইতোমধ্যেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। বর্তমানে কারখানায় পর্যাপ্ত পরিমানে ইউরিয়া সার মজুদ রয়েছে।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়