,

মন ভালো নেই 

news-image

খোরশেদ আলম বিপ্লব :

মন ভালো নেই আজ
সত্যিই মন ভালো নেই

চারদিকে ভালো মৃত্যুফাঁদ
মানুষ নিধনের জন্য,
মনুষ্যত্ব আজ বড্ড অসহায়
স্বার্থের দ্বন্দ্বে হয়ে ওঠে বন্য।

মন ভালো নেই আজ
সত্যিই মন ভালো নেই

আকাশ জুড়ে নিদারুণ হাহাকার
না জানি কবে বিলুপ্ত হবে পেশা,
নাভিশ্বাস কর্দমাক্ত ফসলী মাঠে
নতমস্তকে ন্যায় বঞ্চিত হতভাগা চাষা।

মন ভালো নেই আজ
সত্যিই মন ভালো নেই

ক্ষমতার দম্ভে শহীদের মর্যাদা
নির্বিকারে ভুলে যায় সাধারণ,
মৌন বিবেদ রুলের আড়ালে
যত্রতত্র চলমান নিদারুন শোষণ।

মন ভালো নেই আজ
সত্যিই মন ভালো নেই

জীবন সেতো ধূম্র মায়াজাল
মাকড়শার জালের মত ফাঁদ,
যে প্যাঁচ ছাড়ানো যায় না তবু
নিষ্ফলে পতিতো জীবনেরই স্বাদ।

মন ভালো নেই আজ
সত্যিই মন ভালো নেই

হে মহান প্রভু দয়াময় সর্বেসর্বা
এক ঝলক বিজলি দাও ধরাতে,
সুরের মূর্ছনায় দুজনের আঁচড়ে
দ্বিধাহীন মুক্তির প্রদীপ জ্বালাতে।

মন ভালো নেই আজ
সত্যিই মন ভালো নেই
———–

এ জাতীয় আরও খবর

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন