,

মেহেরপুরে ভারতীয় নাগরিকসহ দু’জন গ্রেফতার : ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার

news-image

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে মাদক সহ ভারতীয় নাগরিক সহ দু’জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার দুপুর ২টায় উপজেলার নওয়াপাড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ বেতাল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের এস আই মেজবাহুর দ্বারাইন জানান, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মুরুটিয়া থানার মথুরাপুর গ্রামের ছলিম শেখের ছেলে সুমন শেখ ১ কেজি গা^ঁজা নিয়ে নওয়াপাড়া বাজারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান,সুমন শেখ তার নানা পলাশীপাড়া গ্রামের মৃত সামছুদ্দীন মন্ডলের বাড়িতে সম্প্রতি বসবাস করে আসছিলো।

অপরদিকে বৃহস্পতিবার রাতে গাংনী উপজেলার নওয়াপাড়া বাজার থেকে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের রামদেবপুর গ্রামের সুলতান আলীর ছেলে রব্বান আলী ও তার সহযোগীরা ফেন্সিডিল নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মথুরাপুর গ্রামের ওয়াজিল শেখের ছেলে কালু, হারানের ছেলে লোকমান পালিয়ে গেলেও আটক করা হয় রব্বান আলীকে। ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারের ঘটনায় গাংনী থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর