,

মেহেরপুরে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে শত শত মানুষ

news-image

মেহেরপুর প্রতিনিধি : দিনে গরম রাতে ঠান্ডা। এমন আবহাওয়ায় মেহেরপুরে ঠা-া জনিত রোগে আক্রান্ত হচ্ছে শত শত মানুষ। যার মধ্যে শিশুর সংখ্যাই বেশি। হাসপাতালে চিকিৎসক, ওষুধ এবং শয্যা সংকটের কারণে চরম দূর্ভোগের মধ্যে পড়েছে রোগী ও তাদের স্বজনরা। তবে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে ওষুধের সংকট দূর হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

মেহেরপুরে রাতে ঠান্ডা আর দিনে গরম আবহওয়া বিরাজ করছে। এমন বৈরি আবহাওয়ায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে বিভিন্ন বয়সের মানুষ। চিকিৎসা নিতে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভিড় জমাচ্ছে রোগিরা। এই রোগে শিশুদের আক্রান্তের হার বেশি। মা ও শিশু ওয়ার্ডে পর্যাপ্ত শয্যা না থাকায় বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। এতে অন্য রোগে আক্রান্ত হবার আশংকা করছে স্বজনরা। হাসপাতালের তথ্য অনুযায়ী বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে ৭শ থেকে ৮শ রোগী।

রোগী বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে ওষুধ সংকট। পর্যাপ্ত ওষুধ না থাকায় বাইরের ফার্মেসী থেকে ওষুধ কিনতে হচ্ছে রোগীর স্বজনদের।চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি, কাশি, নিউমোনিয়া,ডায়রিয়া ও এ্যাজমা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। চিকিৎসক সংকটের কথা স্বীকার করে হাসপাতালের তত্ত্বাবধায়ক এহসানকবির জানালেন, রোগীদেরকে ভালো চিকিৎসা দেয়ার জন্য চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর