,

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২০

news-image

নিউজ ডেস্ক।। চট্টগ্রামের পটিয়ায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত নারী ও শিশুসহ অন্তত ২০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের সবাই ওই মাইক্রোবাসের যাত্রী। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় পটিয়া পৌরসভার পিটিআই ট্রেনিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরিত হয়। দগ্ধদের মধ্যে ১৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই সাতকানিয়ার বাসিন্দা বলে জানা গেছে।
বিস্ফোরণের পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে পটিয়া হাসপাতালে পাঠায়। গুরুতর দগ্ধ ১৭ জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার নারায়ণ ধর জানান, রাত সাড়ে ১১টা থেকে রোগীদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে শিশুও রয়েছে। কয়েকজনের শরীর ২৫ শতাংশের বেশি পুড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর