,

নওগাঁয় সোনালী ব্যাংক বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট জেলার কর্মকর্তাদের সাথে ব্যবসায়িক মতবিনিময়সভা অনুষ্ঠিত

news-image

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় সোনালী ব্যাংক রাজশাহী বিভাগের আওতাধীন বগুড়া, নওগাঁ এবং জয়পুরহাট অঞ্চলের ডিজিএম, এজিএম ও শাখা প্রধানদের সাথে এক ব্যবসায়িক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার দুপুর ২টায় স্থানীয় মল্লিকা ইন হোটেল কনভেনশন মিলনায়তনে সোনালী ব্যাংক নওগাঁ প্রিন্সিপাল অফিস এই মতবিনিময়সভার আয়োজন করে। সোনালী ব্যাংক লিমিটেড-এর সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সোনালী ব্যাংক রাজশাহী’র জেনারেল ম্যানেজার মোঃ আমির হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময়সভায় প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মোঃ নুরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মতবিনিময়সভায় স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাং নওগাঁ প্রিন্সিপাল অফিসের ডিজিএম নূর মোহাম্মদ।ব্যাংকের আমানত, রেমিট্যান্স বৃদ্ধিসহ গ্রাহক সেবা আরও জনগ্রাহ্য করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধান অতিথি সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর।এই মত বিনিময়সভায় নওগাঁ ও বগুড়া প্রিন্সিপাল অফিস, বগুড়া কর্পোরেট অফিস, জয়পুরহাট অঞ্চল প্রধানসহ বগুড়া জেলার ৩২টি, নওগাঁ জেলার ১৯টি এবং জয়পুরহাট জেলার ৮টি শাখার ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহন করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর