,

বন্ডের মাধ্যমে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৬০০ কোটি টাকা সংগ্রহের উদ্যোগ

news-image

বিদ্যুৎ সেক্টরের জন্য অর্থ সংগ্রহের নতুন উদ্যোগ হিসেবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি (এপিএসসিএল) ৬০০ কোটির টাকার বন্ড ছাড়ার পদক্ষেপ গ্রহণ করেছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ৩৮৫ কোটি টাকার বন্ড ক্রয় করেছে কয়েকটি ব্যাংক ও অর্থলগ্নী প্রতিষ্ঠান। বন্ড থেকে থেকে আসা টাকায় নতুন প্রকল্প বাস্তবায়ন করা হবে। আজ রবিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে বন্ড ইস্যুর ঘোষণা দেওয়ার পাশাপাশি উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর সাথে অনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিশেষ অথিথি হিসেবে যোগদান করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ ও বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউসও অনুষ্ঠানে বক্তৃতা করেন।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘বন্ডের মাধ্যমে আমাদের ক্যাপিটাল মার্কেট আরও গতিশীল হবে। ২০০৯ সালে যে ক্রাশ প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছিল তারই হাত ধরে আজকের এই সাফল্য। বিদ্যুৎ মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি করে। এজন্য বিদ্যুতের প্রসার করে যেতেই হবে। আমাদের লক্ষ্য ঠিক করতে হবে। চাহিদার কারণে লক্ষ্য পুরণ হয়ে যাবে। আবার লক্ষ্য ঠিক করতে হবে। কারণ বাংলাদেশ ইজ এ মিরাকল কান্ট্রি।’

তৌফিক ই ইলাহী বলেন, এক সময় ভারতের পার ক্যাপিটা ইনকাম আর বিদ্যুতের উন্নয়ন আমাদের চেয়ে অনেক বেশি ছিল। কিন্তু গত ১০ বছরে আমরা যত এগিয়েছি তারা ততটা এগুতে পারেনি। কারণ আমাদের নেতৃত্বে ছিলেন প্রধাননমন্ত্রী শেখ হাসিনা। তার সুযোগ্য নেতৃত্বের কারণে আমাদের আজকের এই অবস্থান। আগামীতেও তার নেতৃত্বে এগিয়ে যেতে চাই।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘বতমানে প্রতিবছর গড়ে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। প্রাইভেট সেক্টরের সঙ্গে মিলিয়ে মন্ত্রণালয় কীভাবে কাজ করতে পারে সে কাজ দেখিয়েছে বিদ্যুৎ বিভাগ। সারা বিশ্ব বসে আছে আমাদের টাকা দিতে। আমাদের শুধু আরও সচ্ছ, আরও গতিময় হতে হবে। দেশের কোনায় কোনায় আজ আলো।

মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, এই চুক্তির মাধ্যমে অর্থয়নের নতুন দিগন্ত উন্মোচিত হলো। সরকারিভাবে এই উদ্যোগ বিদ্যুৎখাতকে আরও এগিয়ে নেবে। যা নেতৃতে আমরা এগিয়ে যাচ্ছি সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীতেও তার নেতৃতে এগিয়ে না গেলে বিদ্যুৎখাতের এই অগ্রগতি থেমে যেতে পারে।

বিদ্যুৎ সচিব তার উপস্থাপনায় বলেন, আগামীর পরিকল্পনা বাস্তবায়নে বিশাল বিনিয়োগ প্রয়োজন। সে বিনিয়োগের জন্য এ ধরনের চুক্তির প্রয়োজন। এই যাত্রা আমরা শুরু করলাম। একটি উন্নত বাংলাদেশ গড়তে এই ধরনের বিনিয়োগ আরো প্রয়োজন হবে।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের এমডি এএমএম সাজ্জাদুর রহমান বলেন, বিদ্যুত খাতের কোম্পানি সমূহকে সরকারের ওপর নির্ভরশীলতা কমাতে এই উদ্যোগ। ২০২৫ সালের মধ্যে ২৮ হাজার ২৩১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে প্রায় ৪৭ বিলিয়ন ডলার অর্থের প্রয়োজন হবে।

ইস্যুকৃত বন্ডের মধ্যে বাংলাদেশ ইনফ্রাক্টচার ফাইন্যন্স ফান্ড ১০০ কোটি, অগ্রণী ব্যাংক ১০০, রূপালী ব্যাংক ৭৫, সোনালী ব্যাংক ৫০, উত্তরা ব্যাংক ২০, সাধারণ বীমা ২০, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ২০ কোটি টাকার বন্ড নিয়েছে। অনুষ্ঠানের শেষে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে বন্ড ক্রয়ের চুক্তি স্বাক্ষর করেন এপিএসসিএল এমডি এএমএম সাজ্জাদুর রহমান। উল্লেখিত ৬০০ কোটি টাকার বন্ডের মধ্যে ১০০ কোটি টাকা জনগণের মধ্যে ছাড়া হবে বলে জানিয়েছেন কোম্পানির এক উর্দ্ধতন কর্মকর্তা।

 

amadershomoy.com

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর