,

ইয়াসিরের ১৪ উইকেট, সিরিজ সমতায় পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : ইয়াসির শাহের বোলিং নৈপূণ্যে দুবাই টেস্টে ইনিংস ও ১৬ রানে জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ে পিছিয়ে থেকেও তিন ম্যাচের টেস্ট সিরিজে (১-১) সমতা এনেছে পাকিস্তান।

দুবাই টেস্টে নিউজিল্যান্ডকে একাই ধসিয়ে দিয়েছেন লেগ স্পিনার ইয়াসির শাহ। দুই ইনিংস মিলে ১৪ উইকেট শিকার করেন তিনি। আগামী শনিবার দুবাইয়ে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে।

ইয়াসির শাহের বোলিং তোপের মুখে পড়ে প্রথম ইনিংসে ৯০ রানে অলআউট হওয়া নিউজিল্যান্ড, দ্বিতীয় ইনিংসে ৩২৮ রানে পিছিয়ে থেকে ফলোঅন এড়াতে নেমে শেষ পর্যন্ত ৩১২ রানে অলআউট।

দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন রস টেইলর। এছাড়া ৭৭ ও ৫০ রান করে করেন নিকোলাস ও টম লাথাম। পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে ৮ উইকেট শিকার করা ইয়াসির শাহ, দ্বিতীয় ইনিংসে ১৪৩ রানে নেন ৬ উইকেট।

তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলায় জয়ের দ্বারপ্রান্তে গিয়েও শেষ পর্যন্ত ৪ রানে হেরে যায় পাকিস্তান। দুবাই টেস্টের প্রথম ইনিংসে ২৫ রানে দুই ওপেনারের উইকেট হারানো পাকিস্তান হারিস সোহেল (১৪৭) ও বাবর আজমের (১২৭) জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪১৮ রান নিয়ে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

জবাব দিতে নেমে প্রথম ইনিংসে উদ্বোধনীতে ৫০ রান করা নিউজিল্যান্ড এরপর ৪০ রানে হারায় ১০ উইকেট। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার জিত রাভেল। ২৮ রান করে অপরাজিত অধিনায়ক কেন উইলিয়ামসন। ২২ রান আসে ওপেনার টম লাথামের ব্যাট থেকে।

এ ছাড়া আজাজ প্যাটেল-ওয়েটলিং ৪ ও ১ রান করে করলেও রানের খাতা খোলার সুযোগ পাননি রস টেইলর, নিকোলাস, গ্রান্ডহোম, ইস সাউদি, ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট। পাকিস্তানের হয়ে মাত্র ১২.৩ ওভার বোলিং করে ৪১ রানে ৮ উইকেট শিকার করেন ইয়াসির শাহ। ১ উইকেট নেন হাসান আলী।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ