,

ইন্টারনেটে ট্রোল করতে এসে পিয়ার হাতে ধরাশয়ী

news-image

সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি জান্নাতুল পিয়াকে আক্রমণ করতে আসেন। কিন্তু পাল্টা জবাবে আক্রমণকারীকে ধরাশয়ী করে ফেলেন পিয়া। বিষয়টি নিয়ে বেশ বাহবাও পেয়েছেন এই মডেল। ঘটনাটা খুলেই বলা যাক- ২০১৩ সালে একটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার বিকিনি ছবি মন্তব্য বাক্সে পোস্ট করে স্যাম খান নামের অ্যাকাউন্ট থেকে ঐ ব্যক্তি লিখেন, ‘লজ্জা বলতে কিছু নেই আপনার…  একজন বাংলাদেশি মেয়ে মানুষ হয়ে…’

আক্রমণ

পিয়া ওই ব্যক্তিকে কোনো অশালীন কথা, কিংবা গালিগালাজ করেননি, বরঞ্চ তিনি সাম্প্রতিক সময়ের একটি বিকিনি ছবি পোস্ট করে লিখেন, ‘অনুগ্রহ করে আমার আপলোড করা নতুন বিকিনি ছবি দেখুন, যেটা আপনি পোস্ট করেছেন সেটা ৫ বছর পূর্বে। নিজেকে আপডেট করুন।’

যে উত্তর দিয়েছেন তাতে ওই ব্যক্তি নিশ্চই পালানোর পথ খুঁজছিলেন। তবে নেটিজেনরাও ছেড়ে কথা বলেননি লোকটিকে। তারাও খুঁজে বের করেছেন সমালোচনা কারী ব্যক্তির ফেসবুক প্রোফাইল, যেখানে দেখা যায় তিনি তার ফেসবুক লিস্টে যুক্ত করেছেন স্বল্পবসনা নারীদের। শুধু তাই নয়, নিজেই লাইক দিয়ে রেখেছেন বিভিন্ন প্রাপ্ত বয়ক্সের ফেসবুক পেইজে।  নিজের আপলোড করা ছবিতে রয়েছে নেশাজাত দ্রব্যের ছবি।

২০১৩ সালে মিশরের রেড সি, এলগোয়ানাতে অনুষ্ঠেয় ‘টপ মডেল অব দ্য ওয়ার্ল্ড-২০১৩’-এ বিভিন্ন দেশের ৪৭ জন মডেলের সঙ্গে অংশগ্রহণ করেন পিয়া। বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। সেসময় বিকিনি পরা ছবিতে তাকে নিয়ে দেশের শোবিজ অঙ্গনে তোলপাড় শুরু হয়।

এ বিষয়ে পিয়া কালের কণ্ঠকে বলেছিলেন, যারা সমালোচনা করে তারা সুন্দরী প্রতিযোগিতা সম্পর্কে ধারণা রাখে না, কেন না এইসব প্রতিযোগিতার একটি সেগঅমেন্ট থাকে বিকিনিতে। এটা প্রতিযোগিতার অংশ। এটা জানলে কেউ সমালোচনা করতো না।

বেশ আগেই একজন নামী মডেলে হিসেবে দেশের শোবিজ অঙ্গনে জায়গা করে নিয়েছেন জান্নাতুল ফেরদৌস পিয়া। পাশাপাশি ইউনিভার্সিটি অব লন্ডনের আন্তর্জাতিক প্রোগ্রাম থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন তিনি। বিশ্বখ্যাত ম্যাগাজিন ভোগের মুম্বাই সংস্করণের প্রচ্ছদ মডেল হয়েছেন বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস পিয়া। মডেলিং ছাড়া তিনি অভিনয়ও করেন।

পিয়া ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। এছাড়া ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি’ শিরোপাও অর্জন করেন তিনি। জান্নাতুল ফেরদৌস পিয়ার ডাক নাম পিউ।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ