,

‘ক্যাটরিনা তো এলিয়েন!’

news-image

বিনোদন ডেস্ক : ‘ধুম থ্রি’র পর ‘থাগস অব হিন্দুস্থান’ ছবিটি জুটি বেঁধেছেন আমির খান-ক্যাটরিনা কাইফ। ছবিতে ক্যাটরিনা যেভাবে নেচেছেন তা মুগ্ধ করেছে আমিরকে। ৮ নভেম্বর ‘থাগস অব হিন্দুস্থান’ ছবিটি মুক্তি পাবে। এর আগে সহশিল্পীদের নিয়ে কথা বলেছেন আমির।

ক্যাটরিনাকে নিয়ে আমির বলেন, ক্যাটরিনা তো এলিয়েন! ওকে তো আমার এ গ্রহের মনেই হয় না। ‘সুরাইয়া’ গানে ক্যাটরিনা যে ভাবে নেচেছে আমার পক্ষে কোনও দিন সেটা সম্ভব ছিল না। ভাগ্যিস, গানটায় আমার কোনও বিশেষ স্টেপ নেই। প্রভুদেবা যেভাবে স্টেপগুলো কোরিওগ্রাফ করেছে, আমি ভেবেছিলাম ক্যাটরিনা সেটা করতে পারবে না। কিন্তু সে খুবই কঠোর পরিশ্রমই।

এ ছবিতেই প্রথমবারের মতো অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন আমির। অমিতাভকে নিয়ে আমির বলেন, আমি অমিতজিকে দেখে বিস্মিত! যত ভাবে তার কাছ থেকে শেখা যায়, তার চেষ্টা করেছি। অমিতজির সবচেয়ে বড় গুণ হল পারফেকশন। প্রত্যেকটা দৃশ্যের আগে উনি অনবরত নিজের লাইন মনে মনে বলতে থাকেন। ফাইনাল টেকের ঠিক আগে আমার সঙ্গে লাইন রিহার্স করতেন। স্টান্টগুলো আমাদের দু’জনের কাছেই চ্যালেঞ্জ ছিল। কিন্তু অমিতজি এই বয়সে যে ভাবে স্টান্ট করেছেন ভাবা যায় না! অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে একবার ওঁর কাঁধ থেকে হাত পর্যন্ত অসার হয়ে গিয়েছিল।

ছবির আরেক অভিনেত্রী ফাতিমা সানা শেখকে নিয়ে আমির বলেন, ফ্যাটির (ফতিমাকে এই নামেই ডাকেন) এটা দ্বিতীয় ছবি। খুব পরিশ্রম করেছে। স্টান্টের জন্য ট্রেনিং নিতে হয়েছে। আশা করছি, ওর কাজ দর্শকের ভাল লাগবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর