,

‘ভাই, আমাকে খেলতে দেন’

news-image

স্ট্রোকের ফুলঝুরিতে প্রথম ম্যাচে খেলেছিলেন ১৪৪ রানের ইনিংস। আর দ্বিতীয় ম্যাচে ৯০ রানের ইনিংসে দলকে জয়ের পথ দেখিয়েছেন। শেষ ম্যাচে ১১৫ রানের দারুণ এক ইনিংস খেলে বেশ কয়েকটি রেকর্ডে নাম লিখিয়েছেন ইমরুল।শঙ্কায় ফেলে দিয়েছিলেন তিন ম্যাচের দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডটিকে। যা দখলে আছে বাবর আজমের। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মোট ৩৬০ রান করেছিলেন তিঁনি। এই সিরিজে তিন ম্যাচ মিলিয়ে ইমরুল সব মিলিয়ে রান করেছেন ৩৪৯।

ইমরুলের বিরুদ্ধে পুরনো অভিযোগ এক ম্যাচে রান পেলে দশ ম্যাচে নেই। জিম্বাবুয়ের বিপক্ষে হয়ত সেই অপবাদ ঘুচানোর জন্যই মাঠে নেমেছিলেন তিঁনি। সফলও হয়েছেন। বাংলাদেশের হয়ে টানা তিন ম্যাচে নব্বইয়ের অধিক রান করা একমাত্র ব্যাটসম্যান তিঁনি।ধারাবাহিকতার দারুণ নজির গড়েও পা মাটিতেই রাখছেন ইমরুল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এই ওপেনার জানিয়েছেন তিন ম্যাচের ধারাবাহিকতা আগামী ম্যাচগুলোতেও ধরে রাখতে চান তিঁনি।

“ভাই আমারে খেলতে দেন আমি অতো কিছু জানি না। কীভাবে কি। এত বড় প্লেয়ার হই নাই এখনো। তিনটা ম্যাচ ভাল খেলেছি আর চেষ্টা করব বাকি ম্যাচগুলো ভাল খেলার।”

এ জাতীয় আরও খবর

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস