,

মরগানের হাফসেঞ্চুরিতে ইংল্যান্ডের সহজ জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ৫০ ওভারের ম্যাচ বৃষ্টিতে নেমে এলো ২১ ওভারে। শ্রীলঙ্কা-ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে খেলা হলো তাই টি-টোয়েন্টি মেজাজে। ক্যান্ডির দ্বিতীয় এই ম্যাচটি সহজেই জিতে নিয়েছে ইংল্যান্ড। অধিনায়ক এউইন মরগানের অপরাজিত হাফসেঞ্চুরিতে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে গেছে সফরকারীরা।

নির্ধারিত ২১ ওভারে শ্রীলঙ্কা ৯ উইকেট হারিয়ে করে ১৫০ রান। এই লক্ষ্য ১৫ বলে আগেই ৩ উইকেট হারিয়ে টপকে যায় ইংলিশরা। জেসন রয়ের ঝড়ো ব্যাটিংয়ের পর মরগানের অসাধারণ ইনিংসে সিরিজে এগিয়ে গেছে সফরকারীরা।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয় ক্যান্ডির দ্বিতীয় ওয়ানডে। ওভারও কমে গিয়ে দাঁড়ায় ২১ ওভারের ম্যাচ। টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার শুরুটা হয়েছিল দুর্দান্ত। দুই ওপেনার নিরোশান ডিকবেলা ও সাদিরা সামারাবিক্রমা ঝড়ো ব্যাটিংয়ে শুরু করেন ইনিংস। ডিকবেলা ছিলেন বেশি ভয়ঙ্কর। মাত্র ২০ বলে ৮ বাউন্ডারিতে করে যান ২৬ রান। সামারাবিক্রমা ৩৪ বলে করেন ৩৫ রান।

তবে ওয়ান ডাউনে নামা কুশল মেন্ডিস একেবারেই সুবিধা করতে পারেননি। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি। থিসারা পেরেরার অবস্থাও একই। অধিনায়ক দিনেশ চান্ডিমাল অবশ্য খেলে যান ৩৪ রানের ইনিংস। মাঝে দাসুন শানাকার ২১ রানের ওপর ভর দিয়ে ১৫০ রানে শেষ হয় লঙ্কানদের ইনিংস।

বল হাতে দুর্দান্ত দিন পার করেছেন আদিল রশিদ ও টম কারান। ম্যাচসেরার পুরস্কার জেতা রশিদ ৩৬ রান খরচায় পান ৪ উইকেট। আর কারান ১৭ রানে পান ৩ উইকেট।

১৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে ইংলিশরা শুরুতেই জনি বেয়ারস্টোর (৪) উইকেট হারালেও আরেক ওপেনার জেসন রয় ব্যাটে তোলেন ঝড়। মাত্র ২৬ বলে করেন তিনি ৪১ রান। ব্যর্থ হয়েছেন জো রুটও (৮)। তবে দাঁড়িয়ে যান মরগান। চমৎকার ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি। হার না মানা ৫৮ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ইংলিশ অধিনায়ক। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ৩৫ রানে অপরাজিত থাকা বেন স্টোকস।

লঙ্কান বোলারদের ব্যর্থতার দিনে ২ উইকেট পেয়েছেন আমিলা আপোন্সো। ক্রিকইনফো

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর