,

স্বামী বিদেশ, টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালাল স্ত্রী! এরপর…

news-image

স্বামী বিদেশ গিয়ে কঠোর পরিশ্রম করে টাকা পাঠাতেন স্ত্রীকে। স্বামীর সেই কষ্টার্জিত টাকা নিয়েই পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন স্ত্রী। আর সেই রাগে-ক্ষোভে দেশে ফিরে নকশাল হয়ে গেলেন ওই স্বামী।

ভারতের তেলেঙ্গানার সিরসিলা জেলায় এমনই কাণ্ড ঘটেছে।

জানা যায়, জাককুলা বাবু নামে ৩৮ বছর বয়সী এক নকশাল নেতাকে গ্রেফতারের পরে এমনই তথ্য জানতে পেরেছে পুলিশ।

একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, নকশালদের নিষিদ্ধ সংগঠন সিপিআইএমএল জনশক্তির হয়ে কাজ করত জাককুলা।

পুলিশ সূত্রে জানায়, জাককুলা নামের ওই রাজান্না সিরসিলা জেলার বাসিন্দা, মূলত শ্রমিক হিসেবে কাজ করার জন্য দুবাই গিয়েছিলেন। সেখানে গিয়ে নিজে কষ্ট করে নিয়মিত টাকা পাঠাতেন প্রিয় স্ত্রীকে। কিন্তু, একদিন হঠাৎ করে জাককুলা জানতে পারে তার পাঠানো সমস্ত টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন স্ত্রী।

এ ঘটনার পর ২০১৬ সালে নিজ দেশ ভারতে ফিরে আসেন জাককুলা। দেশে ফিরেই নকশাল সংগঠনে যোগ দেন তিনি। মূলত নতুন সদস্য তুলে আনার দায়িত্ব ছিল তার উপরে।

গত ৬ অক্টোবর অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। জাককুলার সঙ্গে তার এক সহকারীকেও গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত জাককুলার কাছ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

প্রসঙ্গত, বিদেশ ফেরত জাককুলার নাম অবশ্য পূর্বেই পুলিশের খাতায় উঠেছিল। ২০০১ থেকে ২০০৮ সালে মধ্যে বেশ কিছু মামলায় অভিযুক্ত হয়েও ছাড় পেয়ে যান তিনি। জাককুলার বিরুদ্ধে একটি মামলা চলা সত্ত্বেও কোনো ভাবে তিনি দুবাই যাওয়ার পাসপোর্ট যোগার করে ফেলেন। এরপর তিনি দুবাই পাড়ি জমান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর