,

তনুশ্রীর কথা শুনে ভয় পাচ্ছি: আনুশকা

news-image

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর আবারো খবরের শিরোনামে অভিনেত্রী তনুশ্রী দত্ত। দশ বছর আগে বলিউড ছেড়ে আড়ালে চলে যাওয়া এই অভিনেত্রীকে নিয়েই এখন সরগরম বলিউড পাড়া। খ্যাতিমান অভিনেতা নানা পাটেকরের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ তনুশ্রীর। আর এমন ঘটনার কারণেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন বলে দাবি তার।

নানা পাটেকরের বিরুদ্ধে অভিযোগ তোলার পর তনুশ্রীর পাশে দাঁড়িয়েছেন অনেকে। এবার তনুশ্রীর মন্তব্যকে সমর্থন দিয়ে তার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী আনুশকা শর্মা।

সম্প্রতি এক সংবাদ মাধ্যমে আনুশকা বলেন, একজন মহিলা হিসাবে নয়, একজন মানুষ হিসাবে নিজের কাজের জায়গা সুরক্ষিত পাওয়ার অধিকার সকলের আছে। আপনি যখন কাজ করছেন, তখন যদি কেউ ভয় দেখায় বা আপনি অসুরক্ষিত মনে করেন সেটা কাম্য নয়। তনুশ্রীর কথায় ইন্ডাস্ট্রির যে সব ঘটনা সামনে আসছে, তাতে ভয় পাচ্ছি। ওর সাহসকে আমি সম্মান জানাই। তনুশ্রীর মতো আরও কেউ যদি এ ধরণের কথা বলতে চান, বিচার তো পরে হবে, অন্তত তার কথাটা আমাদের আগে মন দিয়ে শোনা উচিত।

তবে বিস্ফোরক এসব অভিযোগ করে যে স্বস্তিতে আছেন তনুশ্রী, এমনটা মোটেও নয়। অনেকেই তার বিরোধিতা করছেন। শুধু তাই নয়, নানা পাটেকর তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন। এছাড়া ভারতের মহারাষ্ট্র পুলিশ তনুশ্রীর বিরুদ্ধে দায়ের করেছে মানহানির মামলা।

তনুশ্রী বলিউডের অভিনেত্রী। অথচ তার পাশে কিন্তু সবাই দাঁড়াচ্ছেন না। এই বিষয়টিকে অনুচিত মনে করেন আনুশকা শর্মা। তিনি বলেন, আমি কোনো একজনকে দোষী বলছি না। দোষ গোটা পরিবেশের। সেটা আমাদের ঠিক করতে হবে। আর যদি সঠিক বিচার না হয়, তাহলে এ ধরণের ঘটনা আবারও ঘটবে।

এ জাতীয় আরও খবর

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট