,

বিএনপির উপরে জোটের ক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : জোটকে ছাড়া বৃহত্তর জাতীয় ঐক্য করতে এগিয়ে যাওয়ার বিএনপির উপরে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতারা। তবে তাদের এ ক্ষোভের পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০ দল তো একটি জোট আছেই।

বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠকে নেতারা এ ক্ষোভ প্রকাশ করেন বলে সূত্রে জানা গেছে।

সূত্রটি জানায়, ২০ দলকে রেখেই যুক্তফ্রন্টের সাথে বৃহত্তর ঐক্য করতে এগিয়ে যাওয়ায় বিএনপির ওপরে ক্ষোভ প্রকাশ করেছেন জোটের নেতারা। এছাড়া জাতীয় ঐক্য নেতারা বলেছেন, জামায়াতকে ছাড়া জাতীয় ঐক্য আসতে হবে বিএনপিকে। সেই বিষয়টিও বৈঠকে উঠে।

২০ দলের নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, ২০ দল ঐক্য আছে এবং থাকছে। আর ২০ দলের স্বার্থ সব সময় দেখা হবে।

বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান, জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আবদুল হালিম, কল্যাণ পাটির্র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, জাতীয় গণতান্ত্রিক পার্টির সিনিয়র সহসভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুর রকিব, খেলাফত মজিলসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈশাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল