,

বাংলাদেশের অর্থনৈতিক মডেল অনুসরণের পরামর্শ ইমরানকে (ভিডিও)

news-image

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বাংলাদেশের অর্থনৈতিক মডেল অনুসরণ করার পরামর্শ দিয়েছেন সে দেশের বিশেষজ্ঞরা।৪৭ বছর আগে বাংলাদেশের স্বাধীনতা হরণের চেষ্টা বিফল হওয়ার পর পাকিস্তানের রাজনৈতিক বিশেষজ্ঞরা ভেবেছিলেন বাংলাদেশ উঠে দাঁড়াতে পারবে কিনা। কিন্তু ৪৭ বছর পর দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র।

জানা গেছে, এ মুহূর্তে পাকিস্তানের নতুন সরকার সুইডেনের আর্থিক মডেল অনুসরণ করার পরিকল্পনা নিয়ে চলছেন। সুইডেনের আন্তর্জাতিক ঋণ এবং মূল্যবৃদ্ধির হার খুবই কম। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে তারই ব্যাংকিং ব্যবস্থা সবচেয়ে ভালো।কিন্তু পাকিস্তানের প্রবীণ সাংবাদিক জায়গাম খান সুইডেনের পরিবর্তে বাংলাদেশকেই মডেল করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খানকে।

কারণ হিসেবে বলা হয়েছে- গত কয়েক বছরে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে তুমুল উন্নতি করেছে। ঢাকা এবং ইসলামাবাদের স্টক এক্সচেঞ্জের তুলনা করে দেখানো হয়েছে, পাকিস্তানের দুর্বলতার দিকগুলো।

সে দেশের একটি টকশোতে জায়গাম এবং অন্য আর্থিক পরামর্শদাতারা সমস্বরে জানিয়েছেন, আজ থেকে চেষ্টা করলে উন্নয়নের নিরিখে বাংলাদেশকে ছুঁতে ১০ বছর সময় লাগবে। বছরে ৪০ বিলিয়ন ডলার পণ্য ও পরিষেবা বিভিন্ন রাষ্ট্রে রফতানি করে বাংলাদেশ। যেখানে পাকিস্তানের পরিমাণ মাত্র ২২ মিলিয়ন ডলার।

অনুষ্ঠানটির ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রশ্নও করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তান যদি কোনো সহযোগিতা চায়, আমরা সাহায্য করতে প্রস্তুত।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ