,

মঈন খানের বাসায় কূটনীতিকদের নৈশভোজ

news-image

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের বাসায়। এতে কূটনীতিকরা ছাড়াও বিএনপির নেতারাও আছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মঈন খানের গুলশানের বাসায় এ নৈশভোজের আয়োজন করা হয়। বিএনপি ও গোয়েন্দা সূত্রে এই তথ্য জানা গেছে।

নৈশভোজে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, নরওয়ে, নেদারল্যান্ডস, নেপাল ও স্পেনের কূটনীতিকেরা উপস্থিত ছিলেন। এছাড়া পরে জাসদের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও নাগরিক ঐক্যের সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না নৈশভোজে যোগ দেন।

বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, আলতাফ হোসেন চৌধুরী এবং ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল