,

১০-২০ দলের নেতা কে? সেতুমন্ত্রীর প্রশ্ন

news-image

জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতৃত্ব দেবে কে? নেতা ছাড়া কি কোনো আন্দোলন হবে? এই যে ১০ দল, ২০ দল, তাদের নেতা কে? পাঁচমিশালী নেতৃত্বে জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার দুপুর ১২টায় নিজের নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট উপজেলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর বাসভবনে আয়োজিত নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বিএনপি এখন ঘরে ডুকে গেছে। তারা এখনও তাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে কোনো আন্দোলন করতে পারেনি। তারা নির্বাচন নিয়ে কী আন্দোলন করবে? বিএনপি এক সময় হাওয়া ভবন সৃষ্টি করে লুটপাট করেছিল। এখন আবার চক্রান্তের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। তাদের এবারের উদ্দেশ্য হলো, খাওয়া ভবন সৃষ্টি করা। বাংলার জনগণ তাদের এই অপতৎপরতা সফল হতে দেবে না।

প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন একরামুল করিম চৌধুরী, কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ।

সূত্র: কালের কন্ঠ

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল