,

ভারতে সালাহউদ্দিনের মামলার রায় ২৮ সেপ্টেম্বর

news-image

নিউজ ডেস্ক : ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় আগামী শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে।

প্রায় সাড়ে তিন বছর বিচারকাজ চলার পর শুক্রবার ভারতের শিলংয়ের একটি আদালত এ রায় ঘোষণা করবেন। এরআগে ২০১৫ সালের ১১ মে অবৈধ অনুপ্রবেশের দায়ে সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করে মেঘালয় রাজ্যের শিলং পুলিশ। এ বছরের ১৩ আগস্ট মামলার বিচারিক কার্যক্রম শেষে রায়ের অপেক্ষায় রয়েছে মামলাটি।

এ বিষয় জানতে চাইলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। একই কথা বলেছেন দলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও ব্যারিস্টার কায়সার কামাল।

‘নিখোঁজ’ হওয়ার আগে প্রায় এক মাস ধরে বিএনপি ও ২০ দলের তরফে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়ে আসছিলেন সালাহউদ্দিন আহমেদ। এ পরিস্থিতিতে সালাহউদ্দিনের রহস্যময় অন্তর্ধান নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয় দেশের রাজনৈতিক মহলে।

১৯৯১-৯৬ মেয়াদে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস ছিলেন সালাহউদ্দিন। পরে কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০০১ সালে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

৫ জানুয়ারিতে দশম সংসদ নির্বাচনের আগেও বিএনপির আন্দোলনের কর্মসূচির বিভিন্ন ঘোষণা গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে জানান সালাহউদ্দিন। তখনও তিনি গ্রেফতার হয়ে বেশ কিছুদিন কারাগারে ছিলেন। সূত্র: বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল